রবিবার, জানুয়ারি 25, 2026

এক যুবকের সাথে বৈছাআ বা এনসিপি নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দাবিতে ভিন্ন এক নারীর এডাল্ট ভিডিও প্রচার

সম্প্রতি, এক যুবকের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্ৰীয় সমন্বয়ক এনসিপি নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্ৰীয় সমন্বয়ক অথবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রীর নয় বরং, ইন্টারনেট থেকে ‘আমে না’ নামের এক নারীর ভিডিও সংগ্রহ করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘mor_tella_nyx_official’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০৯ মে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে হুবহু মিল পাওয়া যায়। 

Video Comparison : Rumor Scanner 

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে উক্ত নারীর আরো অনেক ভিডিও পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি ‘আমে না’ নামক উক্ত নারীর। পরবর্তীতে উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি মূলত বাংলাদেশ (Account based in Bangladesh) থেকে পরিচালিত হচ্ছে। 

তাছাড়া, উক্ত নারীর ফেসবুকটিকটক অ্যাকাউন্ট পর্যবেক্ষণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কিত কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি। 

অর্থাৎ, এটি নিশ্চিত যে ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্ৰীয় সমন্বয়ক কিংবা এনসিপি নারী নেত্রীর নয় বরং, তিনি একজন মডেল ও মেকাপ আর্টিস্ট। 

সুতরাং, এক যুবকের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্ৰীয় সমন্বয়ক বা এনসিপি নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দাবিতে ভিন্ন আরেক নারীর এডাল্ট ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img