রবিবার, জানুয়ারি 25, 2026

ছবিগুলো সাদিয়া আয়মানের নয়, এআই দিয়ে সম্পাদিত 

সম্প্রতি, অভিনয় শিল্পী সাদিয়া আয়মানের ছবি দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো অভিনয় শিল্পী সাদিয়া আয়মানের নয় বরং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে সেগুলোতে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Dil Marian Neeha’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত কিছু ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিগুলোতে মূখমণ্ডল ছাড়া অন্য সব কিছুতে মিল খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে লোকেশন হিসেবে দেখা যায় বাংলাদেশের (Based in Bangladesh)। 

পাশাপাশি, একই নারীর টিকটক অ্যাকাউন্টে একই পোশাক পরিহিত তার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যা আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 

অর্থাৎ, এই ছবিগুলোতে সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ‘dil marian neeha’ নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া ছবিগুলোর ওপর অভিনয় শিল্পী সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে বিকৃত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে। 

সুতরাং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অভিনয় শিল্পী সাদিয়া আয়মানের মুখমণ্ডল বসিয়ে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img