সোমবার, ফেব্রুয়ারি 9, 2026

সেনাসদস্যের পায়ের নিচে ড. ইউনূসের ছবি দাবিতে সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি, ‘Cantonment situation’ ক্যাপশনে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে  সেনাবাহিনী সদস্যের পোশাক পরা এক ব্যক্তির পায়ের নিচে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি দেখা যাচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাবাহিনী সদস্যের পোশাক পরা ব্যক্তির পায়ের নিচে ড. মুহাম্মদ ইউনূসের আলোচিত ছবিটি আসল নয়। বরং, এটি গত জুলাইয়ের রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যানের ঘটনার একটি ছবির সম্পাদিত সংস্করণ। মূল ছবিতে পায়ের নিচে একটি কালো ব্যাজ ছিল।

এই বিষয়ে অনুসন্ধানে, প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়েরের ফেসবুক প্রোফাইলে গত বছরের ৩০ জুলাইয়ে প্রকাশিত একটি পোস্টে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। মূল ছবিতে দেখা যায়, ড. ইউনূসের ছবি নয়, বরং একটি কালো ব্যাজ দেখা যায়। এই পার্থক্য ছাড়া ছবি দ্বয়ের অন্যান্য বিষয়বস্তুর হুবহু মিল দেখা যায়।

Comparison: Rumor Scanner.

এছাড়া, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পেজ থেকেও গত বছরের ৩০ জুলাই একই ছবিটি প্রকাশ করা হয়।

জুলকার নাইন সায়েরের ফেসবুক প্রোফাইলে গত বছরের ৩০ জুলাই১ আগস্ট এমন আরও কিছু ছবি প্রকাশ করা হয়, যেখানে অন্যান্য বাহিনীর পোশাক পরা ব্যক্তিদেরও কালো ব্যাজ মাড়াতে দেখা যায়।

অনুসন্ধানে জানা যায়,ল কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে গত বছরের ৩০ জুলাই দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার। তবে সরকার ঘোষিত এই রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচির ঘোষণা দেয়। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন পেশার মানুষ তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে ‘লাল রঙ’ দেন। আলোচিত ছবিটিও সেই শোক দিবস প্রত্যাখ্যানের ঘটনার।

সুতরাং, সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তির পায়ের নিচে ড. মুহাম্মদ ইউনূসের আলোচিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img