বৃহস্পতিবার, জানুয়ারি 15, 2026

ইরান কর্তৃক ইসরায়েলি গুপ্তচরকে মিসাইলে বেঁধে ইসরায়েলে পাঠানোর দাবিতে পুরোনো ছবি প্রচার

সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে, মিসাইলে বেঁধে ইসরায়েলি গুপ্তচরকে ইসরায়েলে পাঠিয়েছে ইরান – এই দাবিতে ইন্টারনেটে একটি ছবি প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতে বা সংঘাতকে কেন্দ্র করে ইরান কর্তৃক মিসাইলে বেঁধে ইসরায়েলি গুপ্তচরকে ইসরায়েলে পাঠানোর কোনো দৃশ্যের নয়। বরং, সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের কয়েক বছর আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে তাইওয়ান থেকে পরিচালিত ‘狂人聚落軍規戶外 Madbackpacks’ নামক ফেসবুক পেজে ২০১৯ সালের ১ আগস্ট প্রচারিত টেপের বিজ্ঞাপনমূলক একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে থাকা কয়েকটি ছবির মধ্যে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিও রয়েছে।

পোস্টটির ক্যাপশনে বলা হয়, “এমনকি যদি এটি শুধু ডাক্ট টেপও হয়, তবুও এটিকে কৌশলগতভাবে ব্যবহার করুন!  এটি জলপাই সবুজ রঙের একটি সামরিক-গ্রেডের, বহুমুখী এবং জলরোধী আঠালো টেপ। এই সামরিক-মানের বুনে নেওয়া কাপড় এবং শক্তিশালী আঠা দিয়ে তৈরি টেপটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যেন এটি সিল করার প্রয়োজন এমন যেকোনো জিনিসকে মজবুত ও সুরক্ষিত করতে পারে! এটি অধিকাংশ পৃষ্ঠে সহজেই লেগে থাকে, বাতাস ও বৃষ্টি থেকে রক্ষা করে এবং এর আঠালো ক্ষমতা সর্বোচ্চ। এর জাতীয় স্টক নম্বর (NSN) হলো: 7510-00-074-5100। পরিমাণ খুব সীমিত, মাত্র চারটি আছে!” (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)

এছাড়াও, ছবিটি ইন্টারনেটে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন দাবি ও প্রেক্ষিতে ব্যবহার করা হয়েছে। এমন পোস্ট দেখুন – এখানেএখানেএখানে

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের অনেক বছর আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। যা থেকে নিশ্চিত যে ছবিটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের নয়।

সুতরাং, ইন্টারনেটে বিদ্যমান পুরোনো ছবিকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে মিসাইলে বেঁধে ইসরায়েলি গুপ্তচরকে ইসরায়েলে পাঠিয়েছে ইরান শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img