রবিবার, জানুয়ারি 25, 2026

ড. ইউনূস উপবৃত্তির পাশাপাশি স্টুডেন্ট ভাতা চালুর কথা বলেননি 

সম্প্রতি, “উপবৃত্তি বাদেও দেওয়া হবে স্টুডেন্ট ভাতা: ড. ইউনুস প্রধান উপদেষ্টা’’ শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ড. ইউনূস উপবৃত্তির

উক্ত ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “উপবৃত্তি বাদেও দেওয়া হবে স্টুডেন্ট ভাতা: ড. ইউনুস প্রধান উপদেষ্টা’’- শীর্ষক শিরোনামে যমুনা টিভি বা অন্য কোনো গণমাধ্যম কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং এটি  প্রকাশের তারিখ হিসেবে ০৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।

Screenshot: Facebook 

উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলও উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভি কর্তৃক প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।

Photocard Comparison By Rumor Scanner 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত অন্য কোনো সূত্রেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের করা এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, “উপবৃত্তি বাদেও দেওয়া হবে স্টুডেন্ট ভাতা: ড. ইউনুস প্রধান উপদেষ্টা’’- শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img