মঙ্গলবার, ফেব্রুয়ারি 10, 2026

ইরানের পাহাড়ের ভেতর থেকে মিসাইল বের করার দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে পাহাড়ের ভেতর থেকে ট্রাকে করে মিসাইল বের করছে ইরান এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে দেখা যায়, ইরানের পতাকাবাহী কিছু ট্রাক মিসাইল নিয়ে পাহাড়ের ভেতর থেকে বের হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন নয়া দিগন্ত (ফেসবুক)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাহাড়ের ভেতর থেকে ট্রাকে করে ইরানের মিসাইল বের করার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে কিছু অসঙ্গতি নজরে পড়ে। ট্রাকে উপরের পতাকাগুলো অস্বাভাবিকভাবে উড়ছে। রাস্তায় এবং পাহাড়ের বুক ঘেঁষে থাকা ঘাসগুলোও অবাস্তব মনে হচ্ছে। পাশাপাশি, ট্রাকগুলোতে চালকের অস্তিত্ব নেই।

Screenshot: Facebook  

এছাড়া, ভিডিওটি Cantilux.com নামক এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দ্বারা তৈরি ছবি ও ভিডিও শনাক্তকরণ ওয়েবসাইটে যাচাই করা হলে ৮৪% এআই দ্বারা তৈরি বলে মত দিয়েছে।   

Screenshot: Cantilux.com

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওকে সাম্প্রতিক সময়ের ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে পাহাড়ের ভেতর থেকে ট্রাকে করে ইরানের মিসাইল বের করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।  

তথ্যসূত্র 

  • Cantilux.com- Website 
  • Rumor Scanner’s Own Analysis 

হালনাগাদ/ Update

২৯ জুন, ২০২৫ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে উক্ত দাবিতে কতিপয় গণমাধ্যমের প্রতিবেদন আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত প্রতিবেদনকে দাবি হিসেবে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img