সোমবার, ডিসেম্বর 8, 2025

ঢাকায় দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি দাবিতে ভারতের ভিডিও প্রচার 

সম্প্রতি একটি স্বর্ণের দোকান ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজধানীতে দিনে দুপুরে স্বর্নের দোকান ডাকাতি। নুনুসের সংস্কার চলছে। লক্ষ লক্ষ কোটী টাকার স্বর্ন হারিয়ে স্বর্ন দোকানী এখন গ্রামীন ব্যাংকের কিস্তি নিয়ে সংসার চালাতে হবে। এটাই সংস্কার।’

অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি ঢাকায় দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকায় দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্যের নয় বরং, ভারতের পাঞ্জাবের জলন্ধরের এক স্বর্ণের দোকানে গত ৩০ অক্টোবরের ডাকাতির ঘটনার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ট্রিবিউন’ এর ইউটিউব চ্যানেলে গত ৩০ অক্টোবরে প্রচারিত ৪ মিনিটের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির প্রথমার্ধে প্রদর্শিত স্বর্ণের দোকান ডাকাতির দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। প্রদর্শিত দৃশ্যের বিষয়ে ভিডিওতে বলা হয়, গত ৩০ অক্টোবর সকালে জলন্ধরের ভার্গো ক্যাম্প এলাকায় এক গয়নাব্যবসায়ীর দোকানে অস্ত্রের মুখে ডাকাতি করা হয়েছে। 

Comparison : Rumor Scanner 

এছাড়াও, অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’, ‘লোকমাত টাইমস’সহ, একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। এসব প্রতিবেদনে আলোচিত ডাকাতির দৃশ্যের সংযুক্তিও পাওয়া যায়। প্রতিবেদনের তথ্যমতে, গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে পাঞ্জাবের জলন্ধরে তিনজন মুখোশধারী ব্যক্তি একটি জুয়েলারি দোকানে ডাকাতি চালায়। ঘটনাটি সকাল প্রায় ১১টার দিকে ভার্গব ক্যাম্প এলাকায় ঘটে এবং দোকানের সিসিটিভি ক্যামেরায় তা ধরা পড়ে।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, ভারতের।

সুতরাং, ভারতে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্যকে ঢাকায় দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img