রবিবার, জানুয়ারি 25, 2026

আসন্ন নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য দাবিতে ২ বছর আগের ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর একটি বক্তব্যের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, “অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার নির্বাচন বৈধ নয়।”

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতির প্রচারিত বক্তব্যটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেওয়া নয় এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে এখন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে তিনি এ বক্তব্য দিয়েছিলেন।

চলতি বছরের গত সেপ্টেম্বরেও একই দাবিটি ব্যাপকভাবে প্রচার হয়েছিল। সে সময় এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। ফ্যাক্টচেকটি দেখুন এখানে

আরও পড়ুন

spot_img