সম্প্রতি, ‘জুমা ছাত্রলীগের নেত্রী ছিলেন বর্তমানে গুপ্ত সংগঠন ছাত্রশিবির নেত্রী’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে ডাকসু নেত্রী জুমাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফাতিমা তাসনিম জুমার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিওটির সাথে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থনের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে, জুমা গত ১৪ জুলাই ছাত্রলীগকে ব্যঙ্গ বা বিদ্রুপের উদ্দেশ্যে তার ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করেছিলেন।
অর্থাৎ, ছাত্রলীগকে ব্যঙ্গ বা বিদ্রুপ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন ফাতিমা তাসনিম জুমা।
চলতি বছরের আগস্টে একই দাবিটি ব্যাপকভাবে প্রচার হয়েছিল। সে সময় এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। ফ্যাক্টচেকটি দেখুন এখানে।





