বুধবার, ডিসেম্বর 17, 2025

বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া ব্যক্তিটি শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র নন

সম্প্রতি, ‘বাংলাদেশকে ভারতের অংশ বানানোর পরিকল্পনাকারীদের অন্যতম ব্যক্তি শ্যামলী পরিবহনের কর্ণধারের গাড়িতে ইমাম মুহিব্বুল্লাহ মিয়াজী সাহেব ফ্রী ভ্রমণ করেছেন। এতো বাস থাকতে শ্যামলী পরিবহনের গাড়ি! এখানে আর কোনো কাউন্টার ছিলোনা?’- শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

দাবি করা হচ্ছে– বক্তব্যরত ব্যক্তি শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অখণ্ড ভারত প্রত্যাশা করে বক্তব্য দেওয়া ব্যক্তি শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ নন। প্রকৃতপক্ষে, ২০১৭ সালের ১০ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় হিন্দু প্রতিনিধি সম্মেলনের এবং সেই অনুষ্ঠানে শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষও উপস্থিত ছিলেন। তবে, ভিডিওতে থাকা ব্যক্তিটি হিন্দু মহাজোটের পৃষ্ঠপোষক শ্রী জীবন গোস্বামী। 

মূলত, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পৃষ্ঠপোষক শ্রী জীবন গোস্বামী নামের এক ব্যক্তি ২০১৭ সালে ঢাকার দয়াগঞ্জ শিব মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জাতীয় হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০১৭-এ বক্তব্য দেওয়ার সময় বলেন, “আনন্দময়ী মায়ের সামনে প্রতিজ্ঞা করেছি, যে পর্যন্ত ভারত ও বাংলাদেশ এক না হবে আমি আর বাংলাদেশে যাবো না”। এই বক্তব্যের ভিডিও ব্যবহার করেই ভিডিওর ব্যক্তি অর্থাৎ জীবন গোস্বামীকে শ্যামলী পরিবহনের কর্ণধার রমেশ চন্দ্র ঘোষ দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তাছাড়া, শ্যামলী পরিবহনের কর্ণধার রমেশ চন্দ্র ঘোষ একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তিনি অখণ্ড ভারত নিয়ে কোনো মন্তব্য করেননি। 

উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও একই দাবিতে প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। 

আরও পড়ুন

spot_img