শনিবার, জানুয়ারি 17, 2026

আবু সাঈদ হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ভুয়া দাবি পেয়েছে ২৫ লক্ষ ভিউ

গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নেওয়ার সময় নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি, একজন মোটরসাইকেল চালকের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি তার বক্তব্যে দাবি করেছেন, “আবু সাঈদ যেমনে গেছে। ওর মায় তো কইসে আমার পোলায় হার্ট অ্যাট.. স্ট্রোক করসে।” (ভাষা অপরিবর্তিত) 

জনদর্পণ ডিজিটাল নামের একটি ফেসবুক পেজ থেকে এই বক্তব্যের ভিডিওটি দুইবার প্রচার করা হয়েছে, যা সম্মিলিতভাবে দেখা হয়েছে প্রায় ২৫ লক্ষাধিক বার। দেখুন এখানে, এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত বক্তব্যটি আবু সাঈদের মায়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে মারা যাওয়া রিকশা চালক জামালউদ্দিনের মা শাহিদা বেগমের বক্তব্যকে আবু সাঈদের মা মনোয়ারা বেগমের মন্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে।

চলতি বছরের গত অক্টোবরেও একই দাবিটি ব্যাপকভাবে প্রচার হয়েছিল। সে সময় এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। ফ্যাক্টচেকটি দেখুন এখানে।

আরও পড়ুন

spot_img