শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

ঢাবি ছাত্রদল নেত্রী তাওহিদার নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রদলের আহবায়ক তাওহিদা সুলতানা ‘আগে ছাত্রদলের পোগ্রামে গেলে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতে জোরপূর্বক বাধ্য করলেও বর্তমানে তাদের কাছে নিরাপদ মনে করি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাওহিদা সুলতানা ছাত্রদলকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। পরবর্তীতে তাওহিদা সুলতানার ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখলেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায় না। বরং দেখা যায়, তিনি ৯ ডিসেম্বর আলোচিত ফটোকার্ডের বিষয়ে এই আলোচিত ফটোকার্ডের বিষয়ে প্রতিবাদ জানিয়ে ফেসবুক একটি পোস্ট দিয়েছেন।

তিনি তার ওই ফেসবুক পোস্টে বলেন, গত একমাসে আমার নাম দিয়ে এরকম ফটোকার্ড কতগুলো বানানো হয়েছে আমার কাছে হিসাব নেই। বানালে যে আমার খুব ছিঁড়ছে কিছু এমন না। কিন্তু বাসার লোকজন যখন দেখে তখন সত্যি ভাবে। আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে আমি একরকম পরিবারের সাথে যুদ্ধ করে রাজনীতিটা করছি। তারপর এসব যখন দেখে তার ইফেক্ট কী হয় বলা বাহুল্য। 

এছাড়া, আলোচিত তথ্যটির কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি। 

সুতারাং, ছাত্রদলকে জড়িয়ে সংগঠনটির নেত্রী তাওহিদা সুলতানার নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img