বুধবার, ডিসেম্বর 17, 2025

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান দাবিতে ছড়ানো হচ্ছে গত জুনের ভিডিও

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এরই প্রেক্ষিতে, “আলহামদুলিল্লাহ লন্ডনে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, শীঘ্রই বাংলাদেশে রাজপুত্রের প্রত্যাবর্তন হচ্ছে।” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

গণমাধ্যমে প্রচারিত ভিডিও দেখুন বিডি২৪রিপোর্ট

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য বিমানবন্দরে যাওয়ার নয়। প্রকৃতপক্ষে, গত ৬ জুন স্ত্রী জুবাইদা রহমানকে লন্ডনের বিমানবন্দরে নিতে আসার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম আরটিভির ফেসবুক পেজে গত ৬ জুন ‘লন্ডন হিথ্রো বিমানবন্দরে জোবাইদা রহমানকে নিতে এলেন তারেক রহমান’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে গত ৬ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দরে স্ত্রীকে অভ্যর্থনা জানান তারেক রহমান।

সেসময় এবিষয়ে দেশের অন্যান্য গণমাধ্যমও সংবাদ (, , ) প্রকাশ করে। 

সুতরাং, গত জুনে স্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে আসার ভিডিওকে সাম্প্রতিক সময়ে তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img