শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

তারেক রহমানকে জাতিসংঘ মহাসচিবের ‘বিশ্বনেতা’ উপাধি দেওয়ার দাবিটি ভুয়া, যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি ‘স্বৈরাচারী শাসনে জেল-জুলুম ও নির্যাতনের মুখেও অবিচল থাকায় তারেক রহমানকে ‘বিশ্বনেতা’ উপাধি দিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘স্বৈরাচারী শাসনে জেল-জুলুম ও নির্যাতনের মুখেও অবিচল থাকায় তারেক রহমানকে ‘বিশ্বনেতা’ উপাধি দিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং জাতিসংঘ মহাসচিবও এমন কোনো উপাধি দেননি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম, লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১২ ডিসেম্বরের উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 

এছাড়া,,যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে ফন্ট, ফন্টের আকার ও লাইনস্পেসে পার্থক্য দেখা যায়।

Photocard Comparison: Rumor Scanner 

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির ফটোকার্ডের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও দাবিটির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, ফটোকার্ডে সংযুক্ত জাতিসংঘ মহাসচিবের তারেক রহমানকে পুরষ্কার দেওয়ার কথিত ছবিটির বিষয়ে অনুসন্ধানেও ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণে তারেক রহমানের শরীর ও মুখে অসামঞ্জস্যতা এবং পেছনে থাকা ব্যানারের লেখাতেও অস্বাভাবিক কৃত্রিমতা দেখা যায়। এ থেকে বুঝা যায় যে প্রচারিত তারেক রহমানের ছবিটিও এআই বা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘স্বৈরাচারী শাসনে জেল-জুলুম ও নির্যাতনের মুখেও অবিচল থাকায় তারেক রহমানকে ‘বিশ্বনেতা’ উপাধি দিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img