বুধবার, জানুয়ারি 14, 2026

ভারতের কমিউনিস্ট নেতা সুজন চক্রবর্তী বাংলাদেশি দাবিতে ভুয়া এনআইডির ছবি প্রচার 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্টে একটি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সদৃশ কার্ডের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে,  ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) নেতা সুজন চক্রবর্তী মূলত বাংলাদেশের নাগরিক এবং এটি তার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবি।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

থ্রেডে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সুজন চক্রবর্তী বাংলাদেশি দাবিতে প্রচারিত এনআইডিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভুয়া তথ্যের মাধ্যমে নকল এই এনআইডি তৈরি করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে কথিত এনআইডির ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে শুরুতেই ‘গনপ্রজাতন্ত্রী’ বানান ভুল রয়েছে। তাছাড়া, পিতা, মাতা ও নিজের নামের উত্তরে যে ফন্ট এখানে দেখা যাচ্ছে, তা বাংলাদেশের এনআইডির প্রচলিত ফন্ট নয়। এছাড়া, জন্মতারিখ এবং আইডি নং এর উত্তরের তথ্যগুলো বাংলাদেশের প্রচলিত এনআইডিতে লাল কালিতে লেখা থাকে। কিন্তু এই ছবিতে তা কালো কালিতে লেখা। 

Image Analysis: Rumor Scanner 

এই অসঙ্গতিগুলোর সাথে আরেকটি বড় অসঙ্গতি হচ্ছে এনআইডি নাম্বারের ডিজিট। ছবিতে থাকা এনআইডিটির নাম্বার, 14226591132, যা ১১ ডিজিটের। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশের পরিচয়পত্রে নাম্বার ১০, ১৩ বা ১৭ ডিজিটের হয়। 

পরবর্তীতে এই নাম্বারটি জাতীয় পেনশন কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন অংশে যাচাই করেও এর বিপরীতে কোনো এনআইডি থাকার প্রমাণও পাওয়া যায়নি।

অর্থাৎ, এটি নিশ্চিত যে এই এনআইডিটি ভুয়া। 

অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে “কমিউনিস্ট নেতা সুজন চক্রবর্তীর আসল নাম শেখ সুজা!!!!” শীর্ষক দাবিটির বিষয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের খোঁজ পাওয়া যায়নি।

সুতরাং, ভারতের কমিউনিস্ট নেতা সুজন চক্রবর্তী বাংলাদেশি দাবিতে প্রচারিত এনআইডির ছবিটি ভুয়া। 

তথ্যসূত্র 

  • Upension: Website 
  • Rumor Scanner’s own analysis 

আরও পড়ুন

spot_img