সোমবার, ডিসেম্বর 15, 2025

ঢাকা কলেজ ছাত্রলীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিডিও প্রচার 

গত ১১ অক্টোবরে ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ঢাকা কলেজ ছাত্রলীগের সাম্প্রতিক সময়ের কোনো মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ২ নেতাকে মারধরের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে জাগো নিউজের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা কলেজ ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। 

পরবর্তীতে, আরো অনুসন্ধানে ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিন্ন কোণ থেকে ধারণকৃত আলোচিত এই বিক্ষোভ মিছিলের ভিডিওটি পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া যায় যে, এটি দুই নেতাকে মারধরের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য। 

অর্থাৎ, এটি ঢাকা কলেজ ছাত্রলীগের সাম্প্রতিক কোনো মিছিলের দৃশ্য নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

সুতরাং, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ২ নেতাকে মারধরের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে গত ১১ অক্টোবরে ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img