সম্প্রতি, বিজয় দিবস উপলক্ষ্যে শেখ হাসিনার বক্তব্য দাবিতে দুইটি ভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

প্রথম ভিডিওসহ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই ভিডিওসহ ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
প্রথম ভিডিওসহ টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
দ্বিতীয় ভিডিওসহ টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওগুলো সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২০ ও ২০২১ সালে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দেওয়া বিজয় দিবসের শুভেচ্ছা বার্তার পুরোনো দুইটি ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
প্রথম ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে জিটিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

দ্বিতীয় ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস – ২০২০ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
সুতরাং, ২০২০ ও ২০২১ সালে বিজয় দিবসে শেখ হাসিনার শুভেচ্ছা বার্তার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- GTV Sports – মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন
- Bangladesh Television – মহান বিজয় দিবস – ২০২০ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা





