শনিবার, জানুয়ারি 24, 2026

জামায়াত ক্ষমতায় এলে দেশ চলবে আফগানিস্তান এবং পাকিস্তানের নিয়মে শীর্ষক মন্তব্য করেননি সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েমের ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড সম্প্রতি প্রচার করে দাবি করা হয়েছে সাদিক কায়েম বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় এলে দেশ চলবে আফগানিস্তানের নিয়মে’। এরূপ পোস্ট প্রচার করে ক্যাপশনে লেখা হয়, ‘জামায়াত ক্ষমতায় এলে দেশ চলবে আফগানিস্তান এবং পাকিস্তানের নিয়মে: সাদিক কায়েম শিবির নেতা’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত ক্ষমতায় এলে দেশ চলবে আফগানিস্তান এবং পাকিস্তানের নিয়মে শীর্ষক মন্তব্য করেননি সাদিক কায়েম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পেজ থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

প্রচারিত ফটোকার্ডটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ৭ ডিসেম্বরে আলোচিত মূল ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

Comparison : Rumor Scanner

‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে এখানকার কোনো পোস্টকে সিরিয়াসভাবে নেবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পাশাপাশি, সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

সুতরাং, জামায়াত ক্ষমতায় এলে দেশ চলবে আফগানিস্তান এবং পাকিস্তানের নিয়মে শীর্ষক মন্তব্য সাদিক কায়েম করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • আশার আলো – Facebook Post 
  • Rumor Scanner’s analysis

আরও পড়ুন

spot_img