সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের চেয়ারম্যানের বাসায় ডাকাতি করতে এসে মালামালের সাথে তার বউকেও তুলে নিয়ে যায়’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ৮ লক্ষ বার দেখা হয়েছে।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপির সন্ত্রাসী/কর্মীদের দ্বারা আওয়ামী লীগের চেয়ারম্যানের বাসায় ডাকাতি করতে এসে মালামালের সাথে চেয়ারম্যানের বউকেও তুলে নিয়ে যাওয়ার কোনো আসল ঘটনার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, স্ক্রিপ্টেড অভিনয়ের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Crime Story BD’ নামের একটি ফেসবুক পেজে গত ২ জানুয়ারিতে আলোচিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া ‘Crime Story BD’ পেজটি পর্যবেক্ষণে আরো একাধিক ভিডিওতে কয়েকজন একই ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায় এবং প্রতিটি ভিডিওতে ক্যামেরা এঙ্গেল সিনেম্যাটিক বা বেশ স্থিতিশীল লক্ষ্য করা যায় যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, পেজগুলোয় প্রচারিত ভিডিওগুলো আসল নয়, এগুলো মূলত সাজানো ভিডিও।
সুতরাং, স্ক্রিপ্টেড অভিনয়ের ভিডিওকে বিএনপির সন্ত্রাসী/কর্মীদের দ্বারা আওয়ামী লীগের চেয়ারম্যানের বাসায় ডাকাতি করতে এসে মালামালের সাথে চেয়ারম্যানের বউকেও তুলে নিয়ে যাওয়ার আসল ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Crime Story BD – Facebook Post
- Rumor Scanner’s analysis





