সম্প্রতি, ডাকসু ভবনের প্রবেশদ্বারের মেঝেতে পাচঁ দেশ অর্থাৎ, পাকিস্তান, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ভারতের পতাকা লাগানো হয়েছে দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

অনলাইন ভিত্তিক গণমাধ্যম রাইজিং বিডিতে আলোচিত ছবি যুক্ত করে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
এছাড়া ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসুর প্রবেশদ্বারের মেজেতে পাঁচ দেশের পতাকা লাগানো হয়নি। প্রকৃতপক্ষে, সেখানে শুধু পাকিস্তানের পতাকা লাগানো হয়েছিল। পাঁচ দেশের পতাকাসহ ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সম্পাদিত।
শুরুতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। দেখা যায়, আলোচিত ছবিটিতে গুগলের এআই ‘Gemini’ এর লোগো রয়েছে।

পরবর্তীতে, এআই যাচাইকারী টুলস ‘ইমেজ হুইসপেরার’ এ বিশ্লেষণ করে দেখা যায়, আলোচিত ছবিটি এআই দিয়ে সম্পাদিত। টুলটির বিশ্লেষণ অনুযায়ী, মূল ছবি সত্য হলেও মাঝের অংশে লাগানো পতাকাগুলো এআই দিয়ে সম্পাদনা করা হয়েছে।

এই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ০৮ ডিসেম্বর ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকা পদদলিত করলেন একদল শিক্ষার্থী’ র্শীষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ০৮ ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে এবং ০৭ ডিসেম্বর রাতে সার্জেন্ট জহুরুল হক হলের প্রবেশপথে একদল শিক্ষার্থী প্রতীকী পাকিস্তানের পতাকার ওপর হেঁটে প্রতিবাদ জানায়। এর আগে ডাকসু ভবনের সামনের মাটিতেও পাকিস্তানের পতাকা লাগিয়ে সেটির ওপর হাঁটার দৃশ্য দেখা গেছে।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে দ্যা বিজনেস স্ট্যার্ন্ডাডও।
এ বিষয়ে আরও অনসন্ধানে চ্যানেল ওয়ান নিউজের ইউটিউব চ্যানেলে একই তারিখে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, ডাকসু ভবনের মেজেতে শুধু পাকিস্তানের পতাকা লাগানো হয়েছিল।

অর্থাৎ, পাকিস্তান, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ভারতের পতাকা লাগানোর ছবিটি বাস্তব নয়।
সুতরাং, ডাকসুর প্রবেশদ্বারে পাঁচ দেশের পতাকা লাগানোর দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Gemini- Logo
- Image Whispere Analysis
- Prothom Alo- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকা পদদলিত করলেন একদল শিক্ষার্থী
- TBS- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন হলসহ ডাকসু ভবনের প্রবেশপথে পাকিস্তানের পতাকা পদদলিত
- One News- ডাকসুতে ভারত, ইসরায়েল ও পাকিস্তানের পতাকা লাগিয়েছে কারা?
- Kaler Kantha- Facebook Video
- Jugantor- ঢাবিতে পাকিস্তানের পতাকা পদদলন
- Daily Campus- এবার কার্জন হল ও ফজলুল হক হলে পাকিস্তানের পতাকা পদদলিত করল ঢাবি শিক্ষার্থীরা





