গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এই ঘটনার পর অনলাইনে একজন ব্যক্তির সাথে এক শিশুর ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, শিশুটি হাদির সন্তান।
এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন : আমার দেশ।
এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটক প্রাচারিত পোস্ট দেখুন এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রাম প্রাচারিত পোস্ট দেখুন এখানে।
একই দাবিতে থ্রেড প্রাচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ওসমান হাদির সন্তানের ছবি নয়। প্রকৃতপক্ষে অন্তর মাশঊদ ও সাদিয়া খান দম্পতির সন্তান আয়হানের ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Ayhan-King Of The Moon’ নামের একটি ফেসবুক পেজে গত ১৮ ডিসেম্বরে ‘মাশআল্লাহ্! এমন পুতুল একটা পেলে জীবনে আর কী চাই’ ক্যাপশনে প্রচারিত ২টি ছবি পাওয়া যায় যার একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল পাওয়া যায়।

এছাড়াও, পেজটিতে উক্ত শিশুর আরো নানা ছবি পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শিশুটির নাম আয়হান এবং পেজটিতে প্রকৃতপক্ষে আয়হান নামে শিশুটির নানা ছবি ও ভিডিও পোস্ট করা হয়। পেজটির বায়োতে বলা হয়, শিশুটির বাবার নাম অন্তর মাশঊদ, মায়ের নাম সাদিয়া খান কাসাস এবং তার বোনের নাম সোফিয়া বিনতে মাসুদ।
পাশাপাশি অনুসন্ধানে শিশুটির বাবা অন্তর মাশঊদের ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়। অ্যাকাউন্টটিতে ১৯ ডিসেম্বর অন্তর মাশঊদ আলোচিত দাবিতে প্রচারিত একটি পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করে ছবিটির বিষয়ে লিখেছেন, ‘টিভি সাংবাদিকসহ অনেকেই যাচাই না করে আমার এবং আমার ছেলের ছবিকে – শহিদ হাদি ও তার ছেলে বলে চালিয়ে দিচ্ছে! আপনাদের কারো চোখে এই অপপ্রচার সামনে এলে তাদেরকে সতর্ক করে দিবেন। শোকাবহ মূহুর্তে এটা নিয়ে পোস্ট করতে চাইনি কিন্তু রাত থেকে এতবার মেসেজ পাচ্ছি! বাধ্য হয়ে পোস্ট করলাম।’

এছাড়া, অন্তর মাশঊদের ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওতেও শিশুটিকে আয়হান বলে ডাকতে শোনা যায়।
উপরোল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি আয়হান নামে এক শিশুর ছবি এবং শিশুটির বাবার নাম অন্তর মাশঊদ।
সুতরাং, অন্তর মাশঊদ ও সাদিয়া খান দম্পতির সন্তান আয়হানের ছবিকে ওসমান হাদির সন্তান দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Ayhan – King Of The Moon – Facebook Post
- Ayhan – King Of The Moon – Facebook Post
- অন্তর মাশঊদ – Facebook Post
- Rumor Scanner’s analysis





