সম্প্রতি, প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ‘ওসমান হাদীকে গুলি করার জন্য ফয়সাল মাসুদকে সুপারি দিয়েছে ঢাকা -৮ আসন এর জামাত মনোনীত এমপি প্রার্থী ডা: মোঃ হেলাল উদ্দিন। ফয়সাল মাসুদ এর সন্ধান ও তার সাথে চুক্তি করিয়ে দিয়ে ছিলো এডভোকেট শিশির মনির। ফয়সাল মাসুদকে ৫ই আগস্টের পরে দুইবার জামিন করিয়েছে শিশির মনির’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িছে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সাথে ঢাকা-৮ আসনের জামায়াতের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন ও সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী এডভোকেট শিশির মনিরকে জড়িয়ে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি জুলকারনাইন সায়েরের নামে প্রচার করা হয়েছে৷
শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে জুলকারনাইন সায়ের এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, জুলকারনাইন সায়েরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হাদির ওপর হামলার ঘটনা নিয়ে একাধিক পোস্ট করা হলেও আলোচিত মন্তব্য বা তথ্য যুক্ত কোনো পোস্ট খুজেঁ পাওয়া যায়নি।
বিপরীতে জুলকারনাইন সায়ের তার একাধিক পোস্টে হাদির ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত উল্লেখ করেন। দেখুন- এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সাথে এডভোকেট ড. হেলাল উদ্দিন ও এডভোকেট শিশির মনিরকে জড়িয়ে জুলকারনাইন সায়েরের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Zulkarnain Saer- Facebook Account
- Zulkarnain Saer- Facebook Post (1, 2, 3)





