বুধবার, জানুয়ারি 14, 2026

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির সাথে সাদিক কায়েমের চা পানের এআই ছবি ব্যবহার করে অপপ্রচার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে ওসমান হাদির ওপর গুলি করার ঘটনায় শনাক্তকৃত সন্দেহভাজন ব্যক্তির সাথে ডাকসু ভিপি সাদিক কায়েমের চা পানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ছবিটি বাস্তব দাবিতে সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। দেখুন এখানে। 

একই ছবি যুক্ত করে ‘হাদির উপর সন্ত্রাসী হামলা ফেঁসে যেতে পারে সাদিক কায়েম! সন্ত্রাসীর সঙ্গে ডাকসু ভিপি’ শিরোনামে দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড এবং একই ছবি যুক্ত করে ‘ওসমান হাদির উপরে গুলি বর্ষণ কারি ডাকসুর ভিপি সাদিক কায়েমের বন্ধু’ শিরোনামে দৈনিক আমাদের সময়ের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা যায়। 

পাশাপাশি, উক্ত ছবি এবং প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ছবি যুক্ত করে ‘হাদির খু’নীর সাথে সাদিক কায়েমের চা খাওয়ার ছবি ভাইরাল’ শিরোনামে আমার দেশের ডিজাইন সংবলিত আরেকটি ফটোকার্ড প্রচার হতে দেখা যায়। 

সাদিক কায়েমের সাথে চা পানের ছবি যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

আমার দেশের লোগো সংবলিত ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

আমাদের সময়ের লোগো সংবলিতফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

আমার দেশের লোগো সংবলিত আরেকটি ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় শনাক্তকৃত সন্দেহভাজন ব্যক্তির সাথে সাদিক কায়েমের চা পানের ছবিটি বাস্তব নয় এবং উক্ত ছবি যুক্ত করে প্রচারিত আমাদের সময় এবং আমার দেশও কোনো ফটোকার্ড প্রচার করেনি। প্রকৃতপক্ষে, দুই ব্যক্তির চা পানের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এবং সেই ছবিটি যুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে। 

ওসমান হাদিকে গুলি করার ঘটনায় শনাক্তকৃত সন্দেহভাজন ব্যক্তির সাথে সাদিয়া কায়েমের চা পানের ছবি এবং প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার। 

ছবি যাচাই 

ওসমান হাদিকে গুলি করার ঘটনায় শনাক্তকৃত সন্দেহভাজন ব্যক্তিরর সাথে ডাকসু ভিপি সাদিক কায়েমের চা পানের আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর ‘হাইব মডারেশন’ ও ‘ডিপফেলক-ও-মিটার’ দিয়ে পরীক্ষা করে দেখা যায়, উক্ত ছবিটি প্রায় ৮০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Image By Rumor Scanner 

অর্থাৎ, প্রচারিত ছবিটি বাস্তব নয়। 

ফটোকার্ড যাচাই-১

ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বিবিসি আমাদের সময় এর লোগো এবং ওসমান হাদিকে গুলি করার ঘটনায় শনাক্তকৃত সন্দেহভাজন ব্যক্তি হামলাকারীর সাথে সাদিক কায়েমের চা পানের এআই ছবিটি রয়েছে। ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৩ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। 

এই সূত্রগুলো ধরে অনুসন্ধানে আমাদের সময় এর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত শিরোনামে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, আমাদের সময় এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবিতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, আমাদের সময় এর কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আমাদের সময় এর ফটোকার্ডে জলছাপ হিসেবে বাংলাদেশের মানচিত্র থাকে যা আলোচিত ফটোকার্ডে অনুপস্থিত। 

Photocard Comparison By Rumor Scanner

ফটোকার্ড যাচাই-২

প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের লোগো দেখা যায় এবং প্রকাশের তারিখ হিসেবে ১৩ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ থাকতে দেখা যায়। 

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত শিরোনামে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবিতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, আমার দেশ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আমার দেশের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য রয়েছে।

Photocard Comparison By Rumor Scanner 

ফটোকার্ড যাচাই-৩

প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের লোগো দেখা যায় এবং প্রকাশের তারিখ হিসেবে ১৩ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ থাকতে দেখা যায়। 

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত শিরোনামে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবিতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, আমার দেশ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আমার দেশের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য রয়েছে।

Photocard Comparison By Rumor Scanner 

এছাড়া, গত ১৩ ডিসেম্বর আমার দেশের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে বলা হয়েছে, প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

সুতরাং, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় শনাক্তকৃত সন্দেহভাজন ব্যক্তির সাথে ডাকসু ভিপি সাদিক কায়েমের চা পানের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি। উক্ত ছবি ব্যবহার করে আমার দেশ ও আমাদের সময়ের নামে প্রচারিত উল্লেখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

 

আরও পড়ুন

spot_img