সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, “অভিনেতা নিলয় আলমগীর আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছে”।
আলোচিত দাবিতে প্রচারিত কিছু পোস্টে বিস্তারিত তথ্যের লিঙ্ক দাবিতে কমেন্টে একটি লিঙ্কেরও সংযুক্তি পাওয়া যায়। তবে, লিঙ্কটি ডিলিট হওয়ায় এর কনটেন্ট দেখা বা পড়া সম্ভব হয়নি।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেতা নিলয় আলমগীর মারা যাননি বরং, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কিছু পোস্টে বিস্তারিত প্রতিবেদনের লিঙ্ক দাবিতে কমেন্টে একটি লিঙ্কের সংযুক্তি পাওয়া যায়। তবে, লিঙ্কটি ডিলিট হওয়ায় এর কনটেন্ট দেখা বা পড়া সম্ভব হয়নি। এছাড়া, পোস্টগুলোতে আর কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে নিলয় আলমগীরের মারা যাওয়ার দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে নিলয় আলমগীর মারা গেলে তা নিয়ে দেশিয় গণমাধ্যমগুলোতে সংবাদ প্রচার হতো।
পাশাপাশি, নিলয় আলমগীরের ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। বরং নিলয় আলমগীরের মৃত্যুর দাবি প্রচারের পরবর্তী সময়েও তার ফেসবুক পেজে নিয়মিতভাবে নিলয় আলমগীরের প্রতিষ্ঠান ‘নিলয় আলমগীর ফিল্মস’ এর নানা কনটেন্টের প্রচারণা পোস্ট হতে দেখা যায়।
সুতরাং, অভিনেতা নিলয় আলমগীরের মৃত্যুর দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Niloy Alamgir – Facebook Page
- Rumor Scanner’s analysis





