বুধবার, জানুয়ারি 14, 2026

ভূমিকম্পে ঢাকার রাস্তার অবস্থা দাবিতে নেপালের ভিডিও প্রচার

গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। উক্ত ভূমিকম্পের সময় ঢাকার রাস্তার অবস্থা দাবিতে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উল্লেখিত দাবিতে ফেসবুক প্রচারিত  পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশ গত২১ নভেম্বরবাংলাদেশে ঘটা ভূমিকম্পের নয় বরং, এটি ২০১৫ সালে নেপালে সংঘটিত  ভূমিকম্পের সময় ধারণকৃত সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে এর কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে  ‘TheEventRecorder’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ১ জুন ‘Nepal Earthquake – Visible Lateral Ground Movement ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner 

এছাড়া, ‘The Best of India’ নামক একটি ইউটিউব চ্যানেলে ‘Nepal Earthquake CCTV footage Bhadrakali Gate Kathmandu 25 April 2015’ শিরোনামে ২০১৯ সালের ১৩ ডিসেম্বর প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

উল্লেখিত ইউটিউব চ্যানেলের শিরোনামের দাবি অনুযায়ী আলোচিত ভিডিওটি ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে সংঘটিত ভূমিকম্পের সময় সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজের অংশ। উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়,  ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা USGS এর পরিমাপ অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এই  ভূমিকম্প নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন এখানে

তাছাড়া গুগল স্ট্রিট ভিউতে কাঠমান্ডুর ভদ্রাকালী মন্দির অনুসন্ধান করে গেটের সম্মুখে অবস্থিত স্থাপনার সাথে আলোচিত ভিডিওতে থাকা স্থাপনার মিল খুঁজে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত ভিডিওটি নেপালের।

অর্থাৎ ২০১৫ সালে নেপালে সংঘটিত ভূমিকম্পের সময় ধারণকৃত নেপালের রাস্তার ভিডিওকে বাংলাদেশের গত ২১ নভেম্বরের ভূমিকম্পে ঢাকার রাস্তার অবস্থা  দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img