বুধবার, ডিসেম্বর 17, 2025

রাস্তায় এনসিপি নেত্রীর চেঁচামেচি দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর রাস্তায় বসে চিৎকারের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, উক্ত নারী এনসিপির নেত্রী।  

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে

একই দাবির ইনস্টাগ্রাম ভিডিও দেখুন এখানে

ভিডিওটি রাজশাহীর দাবির ভিডিও দেখুন ইউটিউবে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত ভিডিওটি কোনো এনসিপি নেত্রীর নয়। প্রকৃতপক্ষে, গুলশানে পুলিশ চেকপোস্টে এক নারীকে তল্লাশি করার সময়ের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।   

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির জিওলোকেশন যাচাই করে দেখা যায়, ঘটনাটি রাজধানীর গুলশান ২ এর ১৫ নম্বর রোডে উডমার্ক ফার্ণিচার শপের সামনের রাস্তার ঘটনা। পরবর্তীতে ভিডিওটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে ‘Md Shafikullah Shakib’ নামের একটি অ্যাকাউন্টে গত ২৪ নভেম্বরে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি সেদিনেরই। রাত ৩:৪০ মিনিটে গুলশানে পুলিশের চেকপোস্ট চলাকালীন এই নারী এবং তার বয়ফ্রেন্ড নেশা করে যাওয়ার সময় তার বয়ফ্রেন্ডকে আটক করা হয়। এর পরেই উক্ত নারী রাস্তায় শুয়ে ও বসে চেঁচামেচি শুরু করে। 

Screenshot: Facebook 

এই ভিডিও এবং সে সময়ে প্রকাশিত অন্যান্য ভিডিওতেও উক্ত নারীর সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা উল্লেখ পাওয়া যায়নি। 

মো: শফিকুল্লাহ সাকিবের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, তিনি পেশায় একজন পুলিশ সদস্য।

সাকিবের সাথে আলাপকালে তিনি রিউমর স্ক্যানারকে জানান, তল্লাশির পর উক্ত নারীকে ছেড়ে দেওয়া হয়। উক্ত নারীর পরিচয় জানাতে পারেননি তিনি। তার পরিচয় সেদিন রেকর্ডও করা হয়নি বলে রিউমর স্ক্যানারকে জানান সাকিব। 

এছাড়া, গণমাধ্যমের এ সংক্রান্ত প্রতিবেদনেও (, , ) বাড়তি কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।  

তাছাড়া, উক্ত নারী এনসিপির নেত্রী এমন তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। 

সুতরাং, গুলশানে পুলিশ চেকপোস্টে এক নারীকে তল্লাশি করার সময়ের ভিডিওকে এনসিপি নেত্রীর ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img