রবিবার, জানুয়ারি 25, 2026

স্মৃতি মান্ধানার বিয়ের বিষয়ে নাসিম শাহর নামে ভুয়া মন্তব্য প্রচার

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় সুরকার পলাশ মুচ্ছলকে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ’র মন্তব্য দাবিতে প্রচার করা হয়, ‘স্মৃতিকে অভিনন্দন। সে প্রমাণ করে দিলো, ভারতের নারীররা এমন চা-বিক্রেতা টাইপের ছেলেই ডিজার্ভ করে। তারা পাকিস্তানি ছেলের যোগ্য না।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত সবচেয়ে ভাইরাল পোস্টটিতে এককভাবে ১৭ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্মৃতি মান্ধানার বিয়ের বিষয়ে নাসিম শাহ আলোচিত মন্তব্য করেননি৷ প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই নাসিম শাহ’র নামে আলোচিত ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়াও, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নাসিম শাহর এরূপ কোনো মন্তব্য করার দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে নাসিম শাহ এরূপ বিতর্কিত কোনো মন্তব্য করে থাকলে তা দেশি-বিদেশি নানা গণমাধ্যমে প্রচার হতো। 

পাশাপাশি, নাসিম শাহর ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলেও আলোচিত মন্তব্য করতে দেখা যায়নি।

সুতরাং, স্মৃতি মান্ধানার বিয়ে উপলক্ষে নাসিম শাহ ‘ভারতের নারীরা চা-বিক্রেতা টাইপ ছেলে ডিজার্ভ করে, পাকিস্তানি ছেলের যোগ্য নয়’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 

আরও পড়ুন

spot_img