শনিবার, জানুয়ারি 17, 2026

বিএনপিকে জড়িয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে বিকৃত মন্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য যুক্ত একটি ফটোকার্ড প্রচারিত হয়। যেখানে দাবি করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপির মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ।’ 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। প্রচারিত পোস্টে দুই হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে নিয়ে এমন কোনো বক্তব্য দেয়নি। প্রকৃতপক্ষে তিনি বলেছেন, “জামায়াতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ।” উক্ত বক্তব্যকেই বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে প্রকাশিত একটি নিউজ ফটোকার্ডে নাসীরুদ্দীন পাটওয়ারীর মূল বক্তব্য পাওয়া যায়। যেখানে তিনি বলেছেন যে জামায়াতের মুখে মুখে বিপ্লব এবং অন্তরে আওয়ামী লীগ।

Comparison: Rumor Scanner

যমুনা টেলিভিশনের মূল বক্তব্য সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় যুবশক্তির প্রতিনিধি এক সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অতীতে জামায়াত কিছু ভালো কাজ করলেও সেই সাফল্য বেশিদিন টেকেনি। ডাকসুর নির্বাচন শেষ হওয়ার দুই মাসের মধ্যেই তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে সারা দেশে জামায়াতে ইসলামী-সংশ্লিষ্ট প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। এ বক্তব্যের মধ্যেই তিনি বলেন যে জামায়াতে ইসলামী মুখে মুখে বিপ্লব বলে আর অন্তরে তাদের আওয়ামী লীগ বিরাজ করে।

এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ বা অন্য কোনো মূলধারার গণমাধ্যমে আলোচিত দাবিটি সমর্থন করে এমন কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি

সুতরাং, বিএনপির প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে প্রচারিত এই বক্তব্যটি বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img