বুধবার, ডিসেম্বর 17, 2025

সমুদ্র পাড়ে অন্তর্বাসে মেহজাবীন চৌধুরী দাবিতে সম্পাদিত ছবি প্রচার 

সম্প্রতি সমুদ্র পাড়ে অন্তর্বাস পরিহিত অবস্থায় মেহজাবীন চৌধুরী দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)৷ 

থ্রেডে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি মেহজাবীন চৌধুরীর নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় মেহজাবীনের ভিন্ন একটি ছবিকে সম্পাদনার মাধ্যমে উক্ত ছবিটি তৈরি করে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে মেহজাবীন চৌধুরীর ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম প্রোফাইলে পর্যবেক্ষণ করে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি। 

তবে, মেহজাবীন চৌধুরীর ইন্সটাগ্রাম প্রোফাইলে ২০২১ সালের ১৭ নভেম্বরে প্রকাশিত কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর মধ্যে তৃতীয় ছবিটির সঙ্গে আলোচিত ছবিতে থাকা মেহজাবীনের পোশাক ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। 

Image Comparison by Rumor Scanner 

ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ফটো এ্যালবামে থাকা মেহজাবীনের বেশ কয়েকটি ছবির সাথে আলোচিত ছবিটির পারিপার্শ্বিক অবস্থা এবং তার অঙ্গভঙ্গির মিল রয়েছে। যা থেকে স্পষ্টত বোঝা যায়, আলোচিত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। 

অর্থাৎ, মেহজাবীনের প্রকাশ করা ছবি সম্পাদনা করে এডাল্ট ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। 

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation’ এর মাধ্যমে ছবিটি পরীক্ষা দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ।  

Screenshot from Hive Moderation 

সাম্প্রতিক সময়ে দেশের বিনোদন অঙ্গনের একাধিক নারী তারকা এমন ভুয়া এডাল্ট কনটেন্টের মাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। এই তালিকায় মেহজাবীন ছাড়াও আরো যারা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাদিয়া আয়মান, রাফিয়াথ রশিদ মিথিলা, শবনম ফারিয়া, পরী মণি। 

সুতরাং, সমুদ্র পাড়ে অন্তর্বাস পরিহিত অবস্থায় মেহজাবীন চৌধুরী দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ছবিটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img