সম্প্রতি, ‘ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান’ শীর্ষক শিরোনামে আমার দেশের একটি ফটোকার্ডকে ভুয়া এবং উক্ত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটিও ভুয়া দাবিতে আমার দেশেরই আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া, আমার দেশের ফটোকার্ডটি ভুয়া দাবিতে আরটিভিরও একটি ফটোকার্ড প্রচার হতে দেখা যায়।

আমার দেশের ফটোকার্ড যুক্ত করে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
আরটিভির ফটোকার্ড যুক্ত করে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান’ শীর্ষক শিরোনামে আমার দেশের ফটোকার্ডটি ভুয়া শীর্ষক দাবিতে আমার দেশ ও আরটিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গত ১৭ জানুয়ারি আমার দেশ উক্ত শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করেছে এবং আমার দেশের সংবাদটি ভুয়া দাবি করে আরটিভি কোনো ফটোকর্ড বা সংবাদ প্রকাশ করেনি।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড দুইটি পর্যবেক্ষণ করে দেখা যায়, একটিতে আমার দেশের লোগো ও অন্যটিতে আরটিভির লোগো রয়েছে এবং দুইটি ফটোকার্ডই প্রকাশের তারিখ হিসেবে ১৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে গত ১৭ জানুয়ারি আমার দেশ এবং আরটিভির ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড প্রকাশ হতে দেখা যায়নি। এছাড়া, উক্ত দুই গণমাধ্যমের ওয়েবসাইট (১, ২) এবং ইউটিউব চ্যানেলেও (১, ২) এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করতে দেখা যায়নি।
পরবর্তী অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজে গত ১৭ জানুয়ারি প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ফটোকার্ডটির সাথে আলোচিত ফটোকার্ডগুলোতে মিথ্যা দাবি করা আমার দেশের ফটোকার্ডটির মিল রয়েছে।

অর্থাৎ, আমার দেশ ‘ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড গত ১৭ জানুয়ারি প্রকাশ করেছে।
আমার দেশের মূল পোস্টে থাকা একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ জানুয়ারি সকালে রাজধানীর দাসেরকান্দি এলাকায় ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিন, কাজী আক্তার হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী), কাজী খালেদ হোসেনসহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
একই দিনে একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে দেশ রূপান্তর, যায়যায়দিন এবং স্টার নিউজ সহ একাধিক গণমাধ্যম।
অর্থাৎ, ইসলাম আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদানের ঘটনাও ভুয়া নয়।
সুতরাং, ‘ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান’ শীর্ষক শিরোনামে আমার দেশ ফটোকার্ড করেনি এমন দাবিতে আমার দেশ ও আরটিভির ফটোকার্ড দুইটি ভুয়া।
তথ্যসূত্র
- Amar Desh- Facebook Page
- Amar Desh- Website
- Amar Desh- Youtube Channel
- Rtv- Facebook Page
- Rtv- Website
- Rtv- Youtube Channel
- Amar Desh- Facebook Post
- Amar Desh- ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
- Desh Rupantor- ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের জামায়াতে যোগদান
- JaiJaidin- Facebook Post
- Star News- ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান





