মঙ্গলবার, জানুয়ারি 13, 2026

মালয়েশিয়ায় রেমিটেন্স শাটডাউন দাবিতে এআই ছবি প্রচার

গত ৩ ডিসেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে প্রবাসীরা দেশে ছুটি কাটানোর জন্যে ৬০ দিনের বেশি অবস্থান করলেই তাদের মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। এ ঘটনায় মালয়েশিয়া প্রবাসীদের ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রেমিটেন্স শাটডাউনের বিষয়ে প্রচার প্রচারণা চালাতে দেখা যায়। এরই অংশ হিসেবে সম্প্রতি, মালয়েশিয়া প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ব্যানার হাতে পেট্রোনাস টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ছবি প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত একই ছবি দেখুন এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত ছবি দেখুন এখানে (আর্কাইভ)। 

একই ছবিটি কুয়েত থেকে রেমিটেন্স শাটডাউনের দাবিতেও প্রচার করা হয়েছে। যেখানে ব্যানারটিতে ‘মালয়েশিয়া থেকে রেমিটেন্স শাটডাউন’ শীর্ষক লেখার পরিবর্তে ‘কুয়েত থেকে রেমিটেন্স শাটডাউন’ লেখা দেখতে পাওয়া যায়। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘মালয়েশিয়া থেকে রেমিটেন্স শাটডাউন’ লেখা ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে, এর নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপ লক্ষ্য করা যায়।

Source: Facebook 

এ বিষয়ে অনুসন্ধানে জানা গেছে, গত ২৬ আগস্ট গুগল ডিপমাইন্ড ‘ন্যানো বানানা’ নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল উন্মোচন করেছে, যা বর্তমানে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির মাধ্যমে ব্যবহার করা যায়। এই মডেল ব্যবহারকারীদের উন্নত ও সৃজনশীলভাবে ছবি সম্পাদনার সুযোগ প্রদান করে। 

পরবর্তীতে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা আরও নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect এ ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯৯ শতাংশ।

Screenshot: Hive Detect

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ছবিটি গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং, মালয়েশিয়ায় রেমিটেন্স শাটডাউন দাবিতে এআই ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img