বুধবার, ডিসেম্বর 17, 2025

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার বর্তমান অবস্থা দাবিতে এআই-তৈরি ছবি প্রচার

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন এবং আলোচনা চলছে সর্বত্র। এরই প্রেক্ষিতে, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার বর্তমান অবস্থার দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

একই ছবি খালেদা জিয়ার মৃত্যু দাবিতেও প্রচার হতে দেখা যায়। পাশাপাশি, একই দৃশ্য সংবলিত একটি ভিডিও-ও ছড়ানো হচ্ছে।

এ সংক্রান্ত দাবিগুলোতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

গণমাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন জনবাণী। 

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক  

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার বর্তমান অবস্থার দৃশ্য দাবিতে প্রচারিত এই ছবি ও ভিডিওটি আসল নয় বরং, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।


খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে অনুসন্ধানে আজ (০২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের প্রেস ব্রিফিংয়ের সন্ধান মেলে। সেখানে তিনি জানান, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত থাকলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি, তিনি দেশবাসীকে কোনো গুজবে কান না দিয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানান।

অর্থাৎ, খালেদা জিয়ার মৃত্যুর দাবিটি সঠিক নয়।

পরবর্তীতে আলোচিত ছবিটি নিয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্র থেকে এর প্রকাশের প্রমাণ পাওয়া যায়নি। বরং, বিএনপির যুব অঙ্গসংগঠন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এক ফেসবুক পোস্টে ছবিটিকে ‘ফেক’ বলে উল্লেখ করে সবাইকে বিভ্রান্তিকর বক্তব্য ও ছবি প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

আলোচিত ছবি ও ভিডিওটি একাধিক এআই যাচাইকারী টুলস দিয়ে পরীক্ষা করেও দেখা যায়, উক্ত ছবি এবং ভিডিওটি এআই দিয়ে তৈরি। 

Image By Rumor Scanner 

সুতরাং, এআই এর সহযোগিতায় তৈরি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ছবি ও ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img