শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

খালেদা জিয়া প্রসঙ্গে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে উদ্ধৃত করে জাগোনিউজ২৪ এর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে উদ্ধৃত করে ‘আমার সাথে বেয়াদবির কারণে খালেদা হাত লুলা হয়ে গিয়েছে’ শিরোনামে অনলাইন গণমাধ্যম Jagonews24.com এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শাহজাহান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি এবং জাগোনিউজ২৪ ও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জাগোনিউজ২৪ এর ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন গণমাধ্যম জাগোনিউজ২৪ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৭ নভেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে জাগোনিউজ২৪ ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, জাগোনিউজ২৪ ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে জাগোনিউজ২৪ এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, জাগোনিউজ২৪ এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রামে এক রাজনৈতিক  সভায় শাহজাহান চৌধুরী বলেছেন, ‘তেরিবেরি করো না, আমি যদি চোখের পানি ফেলি তাহলে তোমরা লুলা হয়ে যাবা। অনেক বড় কষ্ট পেয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খাটছি। আমি টাকা পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, কাপড় চাই নাই, পরিবার-পরিজন চাই নাই…। মুরুব্বি ভাই-বোনরা মেহেরবানি করে আমাদের জামায়াতে ইসলামীকে…। আমরা স্বার্থপর না, আমরা সম্পত্তি জব্দ করতে আসি নাই। ‘আমি যখন এমপি ছিলাম তখন এক খণ্ড জমি নেই নাই, অ্যাকাউন্টে টাকাও রাখি নাই।’ উক্ত বক্তব্যের কোথাও তিনি খালেদা জিয়ার নাম নেননি।

সুতারাং, শাহজাহান চৌধুরী ‘আমার সাথে বেয়াদবির কারণে খালেদা জিয়ার হাত লুলা হয়ে গিয়েছে’ বলে মন্তব্য করেছেন দাবিতে জাগোনিউজ২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img