সোমবার, ফেব্রুয়ারি 9, 2026

খালেদা জিয়ার ছোটবেলার ছবি দাবিতে অভিনেত্রীদের ছবি প্রচার


গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর নানা গণমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে খালেদা জিয়ার ছোটবেলার ছবি দাবিতে দুইটি ছবিও প্রচার করা হয়।

খালেদা জিয়ার ছোটবেলার ছবি দাবিতে এই দুইটি ছবির সংযুক্তিসহ প্রচারিত প্রতিবেদন দেখুন : সময় টিভি, এনটিভি (ইউটিউব), মাইটিভি (ইউটিউব), ইত্তেফাক, কালবেলা (ইউটিউব), বাংলাদেশ প্রতিদিন (ইউটিউব), প্রতিদিনের বাংলাদেশ, দ্য ডেইলি ক্যাম্পাস (ইউটিউব), জাগোনিউজ২৪ (ইউটিউব), এনপিবি নিউজ (ইউটিউব), অর্থসূচক, বিডি টুডে, ইত্তেহাদ নিউজ, ঢাকা এক্সপ্রেস (ইউটিউব)। 

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এছাড়াও, গবেষক ও লেখক মহিউদ্দিন আহমেদের লেখা ‘খালেদা’ বইয়েও আলোচিত ছবি খালেদা জিয়ার ছোটবেলার ছবি দাবিতে আছে দাবিতে নানা ফেসবুক পোস্ট পাওয়া যায়।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি দুইটি খালেদা জিয়ার নয়। প্রকৃতপক্ষে, এর মধ্যে একটি ছবি অভিনেত্রী শাবনূরের এবং অন্যটি অভিনেত্রী পূর্ণিমার।

আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে অনলাইন পোর্টাল ‘প্রিয়’ এর ওয়েবসাইটে ‘দুর্লভ ছবিতে বাংলাদেশি তারকারা’ শিরোনামে ২০১৫ সালের ৮ জুলাইয়ে সংক্ষিপ্ত বর্ণনাসমেত একাধিক ছবি প্রকাশ হতে দেখা যায়। প্রকাশিত ছবিগুলোর মধ্যে আলোচিত দাবিতে প্রচারিত ছবি দুইটিরও সংযুক্তি পাওয়া যায়। প্রথম ছবিটির বর্ণনায় বলা হয়, এটি অভিনেত্রী শাবনুরের ছোটবেলার ছবি। এবং দ্বিতীয় ছবিটির বর্ণনায় বলা হয়, এটি অভিনেত্রী পূর্ণিমার ছোটবেলার ছবি।

Comparison : Rumor Scanner

এছাড়া, অনুসন্ধানে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি বিষয়ক ফেসবুক পেজ ‘বাংলাদেশ দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ এ ২০২২ সালের ২২ জুলাইয়ে আলোচিত দ্বিতীয় ছবিটি অভিনেত্রী পূর্ণিমার দাবিতে প্রচার হতে দেখা যায়।

এছাড়াও, ‘rip Presents’ নামের একটি ইউটিউব চ্যানেলেও ২০১৬ সালে প্রচারিত একটি ভিডিওতে বাংলাদেশের নায়িকাদের ছোটবেলার ছবি পাওয়া যায় যাতে আলোচিত ছবি দুইটি অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমার দাবিতে পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

পাশাপাশি, অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমার পূর্ণবয়স্ক অবস্থার ছবির সাথেও আলোচিত ছবির তুলনা করলে মুখমণ্ডলের গঠন ও আকারে মিল পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে খালেদা জিয়ার ছোটবেলার ছবি দাবিতে প্রচারিত আলোচিত ছবি দুইটি প্রকৃতপক্ষে অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমার।

সুতরাং, অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমার ছোটবেলার ছবি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোটবেলার ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img