সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সংগীতশিল্পী কনকচাঁপা সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন শীর্ষক দাবি প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির পোস্ট/ভিডিও দেখুন ফেসবুক, ইউটিউব।
উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন ডেইলি সান।

একই দাবিতে প্রতিবেদন প্রকাশ করে পরবর্তীতে তা সরিয়ে নিয়েছে এমন গণমাধ্যমের মধ্যে রয়েছে নিউজ২৪, যুগান্তর, এনপিবি নিউজ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ-১ থেকে কনকচাঁপার বিএনপির মনোনয়ন পাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন সেলিম রেজা।
এ বিষয়ে অনুসন্ধানে গত ৪ ডিসেম্বর বিএনপি কর্তৃক প্রকাশিত দ্বিতীয় দফার প্রার্থী তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সেলিম রেজাকে।

মনোনয়ন না পেলেও কনকচাঁপা সেদিন এক ফেসবুক পোস্টে লিখেন, “আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।”
যদিও তিনি আলহামদুলিল্লাহ বলার কারণ স্পষ্ট করেননি, তবে এই পোস্ট থেকেই বিভ্রান্ত হয়ে দেশের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এই দাবিতে যে, তিনি মনোনয়ন পেয়েছেন। পরবর্তীতে প্রকাশিত সংবাদগুলো সম্পাদনা বা সরিয়ে নেওয়া হয়।
সুতরাং, সিরাজগঞ্জ-১ আসন থেকে কনকচাঁপা বিএনপির মনোনয়ন পেয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- BNP: Facebook Post





