শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

ছাত্রশিবির থেকে ২৮ জন ছাত্রদলে যোগদান করেছে দাবিতে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত ২৫ নভেম্বর “কুমিল্লা চৌদ্দগ্রাম ৫নং শুভপুর ইউনিয়ন শাখার, ছাত্রশিবির থেকে ২৮ জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান।” শীর্ষক দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ  ইসলামী ছাত্রশিবির থেকে ২৮ জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছে দাবি করে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের লোগো পরিলক্ষিত হয়। এরই সূত্র ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি কালের কণ্ঠের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। 

ফটোকার্ডগুলো বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডগুলোর ফন্টের অমিল পরিলক্ষিত হয়। এছাড়া, কালের কণ্ঠের উক্ত ডিজাইনের ফটোকার্ডে প্রকাশের তারিখ উল্লেখ থাকে যা আলোচিত ফটোকার্ডে অনুপস্থিত। কালের কণ্ঠের ফটোকার্ডে শিরোনামের শেষে দাঁড়ি (।) থাকে না যা আলোচিত ফটোকার্ডে রয়েছে।

Collected from Facebook 

গত ২৬ নভেম্বর কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি ভুল বলে গণমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়। 

উল্লেখ্য, বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে আলোচিত ফটোকার্ডের ছবির ব্যক্তিরা ছাত্রশিবির থেকে ছাত্রদলে যোগ দিয়েছে এমন দাবি করা হলেও গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধানে, দাবিটির সত্যতার বিষয়ে পৃথকভাবে নিশ্চিত হতে পারেনি রিউমর স্ক্যানার।

সুতরাং, ছাত্রশিবির থেকে ২৮ জন ছাত্রদলে যোগদান করেছে দাবি করে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img