রবিবার, জানুয়ারি 25, 2026

ওসমান হাদিকে নিয়ে তিন অভিনেতার ভুয়া মন্তব্য দিয়ে কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরই প্রেক্ষিতে, `লাখো মানুষের টাকা মেরে বিদায় নিল হাদি ‘আপনি জিতে গেছেন হাদি’ শীর্ষক তথ্যে বা শিরোনামে কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত ফটোকার্টটিতে চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ এবং ছোটপর্দার অভিনেতা ইরফান ও ফারহান আহমেদ জোভানের ছবিও রয়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, `লাখো মানুষের টাকা মেরে বিদায় নিল হাদি ‘আপনি জিতে গেছেন হাদি’ শীর্ষক তথ্যে বা শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড করেনি এবং উক্ত তিন অভিনেতাও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালের কণ্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২০ ডিসেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে। 

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এমনকি অভিনেতা সিয়াম আহমেদ, ফারহান আহমেদ জোভান কিংবা ইরফান সাজ্জাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওসমান হাদিকে নিয়ে পোস্ট (, , ) করলেও আলোচিত মন্তব্য যুক্ত কোনো পোস্ট করেননি। 

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে থাকা ছবি এবং ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।

Photocard Comparison By Rumor Scanner 

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ ও কালের কণ্ঠের লোগোর মিল রয়েছে। তবে, উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডটিতে ‘লাখো মানুষের ঢলে আবেগঘন বিদায় ‘আপনি জিতে গেছেন হাদি’’ শীর্ষক শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় `লাখো মানুষের টাকা মেরে বিদায় নিল হাদি ‘আপনি জিতে গেছেন হাদি’ শীর্ষক বাক্যটি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।  

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হাদির জানাজার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উক্ত তিন অভিনেতা আবেগতাড়িত হন। চিত্রনায়ক সিয়াম আহমেদ একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি—কাঁদিবে ভুবন।’ অভিনেতা ইরফান সাজ্জাদ তাঁর পোস্টে লেখেন, ‘আপনি জিতে গেছেন হাদি! বলেছিলেন সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান, সেটাই আলহামদুলিল্লাহ। আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে!’ রাজনীতিবিদদের প্রতি ইঙ্গিত করে তিনি আরও লেখেন, ‘বছরের পর বছর রাজনীতি করা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবেন—আপনি মারা গেলে মানুষ জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে?’ শেষে ইরফানের প্রার্থনা, ‘রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। আপনি জিতে গেছেন হাদি—দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ ইরফানের সুরেই অভিনেতা ফারহান আহমেদ জোভান লেখেন, ‘আপনি জিতে গেছেন হাদি… আজ লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য সংসদ ভবনের সামনে! আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

সুতরাং, `আমার ওপর হামলার পরে আমার নামে টাকা তুলে হাদি খেয়েছে’ শীর্ষক শিরোনামে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img