শনিবার, জানুয়ারি 17, 2026

জকসু নির্বাচনের ফলাফল নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার  

৭ জানুয়ারি দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে, “এই মুহূর্তে মধ্যে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফলাফল নিয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে ব‍্যপক সংঘর্ষ হচ্ছে! ভাগাভাগির নির্বাচনে দুপক্ষ ব‍্যপক সংঘর্ষে জরিয়ে পরেছে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘টু-লেট আগারগাঁও, শ্যামলী, কল্যানপুর, ৬০ ফিট To-Let Agargaon, Shaymoli’ নামক ফেসবুক গ্রুপে ‘MD Limon Hassan’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৫ সালের ২৬ জানুয়ারি ‘শুরু হয়ে গেছে t20 মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ। ইট পাটকেল নিক্ষেপ চলছে। যেকোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে। যাই হোক দুই পক্ষের জন্যই শুভকামনা।’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৭ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২৬ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ঘটনা ঘটে। 

সুতরাং, ২০২৫ সালে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ভিডিওকে জকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img