শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

ভারতের সাথে চুক্তি বিষয়ে ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে যমুনা টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে “আমরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সময় ভারতের সাথে যত চুক্তি আছে সব বহাল থাকবে” শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সময় ভারতের সাথে যত চুক্তি আছে সব বহাল থাকবে’ বলে কোনো মন্তব্য করেননি ডা. শফিকুর রহমান। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত দাবি সংবলিত এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো রয়েছে। 

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, যমুনা টিভির ফেসবুক পেজে গত ১২ জানুয়ারি ‘আগামী নির্বাচনে মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে যমুনা টিভির লোগো এবং জামায়াত আমিরের ছবির মিল রয়েছে। তবে, উভয় শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও যমুনা টিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

Comparison: Rumor Scanner 

অর্থাৎ, যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এছাড়া, দেশিয় অন্য কোনো সংবাদমাধ্যমেও ডা. শফিকুর রহমানের এরুপ কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, তার অফিশিয়াল ফেসবুক পেজেও এরুপ কোনো মন্তব্য প্রচার হতে দেখা যায়নি। 

সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে “আমরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সময় ভারতের সাথে যত চুক্তি আছে সব বহাল থাকবে” শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img