সম্প্রতি, ‘শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা যদি ভারতে পালিয়ে আশ্রয় পায় বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করা হবে।’ শীর্ষক মন্তব্যটি ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের করেছেন দাবিতে একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ব্যানারটিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের দাবিতে এক ব্যক্তির ছবিও যুক্ত থাকতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের বক্তব্যের সাথে প্রচারিত ছবিটি ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের নয় বরং, এটি একই নামের অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আল জাবেরের ছবি।
অনুসন্ধানের শুরুতে আলোচিত বক্তব্যটি করা ব্যক্তির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে একুশে টিভির ফেসবুক পেজে ‘হা’ম’লা’কারীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এমন মন্তব্য করেছেন।

এরপর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করে রিউমর স্ক্যানার। উক্ত অ্যাকাউন্টে থাকা ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের ছবির সাথে প্রচারিত ডিজিটাল ব্যানারে থাকা ব্যক্তির ছবির পর্যালোচনা করে দেখা যায়, ডিজিটাল ব্যানারে যুক্ত ব্যক্তির ছবির সাথে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের চেহারার সাথে মিল নেই।

তারপর, ডিজিটাল ব্যানারে যুক্ত ছবির ব্যক্তির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আল জাবেরের সাথে আলোচিত ব্যানারে থাকা ব্যক্তির সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আল জাবেরের তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে উক্ত পোস্টটি শেয়ার করে বলেছেন, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ভিন্ন ব্যক্তি। প্রচারিত ব্যানারে থাকা ব্যক্তিটি তিনি।
সুতরাং, ভিন্ন ব্যক্তিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ekushey Tv- হা’ম’লা’কারীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
- Inqilab Mancha Abdullah Al Jaber- Facebook Account
- Online Activist Abdullah Al Jaber- Facebook Account
- Online Activist Abdullah Al Jaber- Facebook Post





