শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে রাস্তায় অঙ্কিত ভারতের পতাকা দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত

সম্প্রতি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী কোনো স্থলবন্দরের রাস্তার ওপরে বাংলাদেশের মানুষেরা ভারতের জাতীয় পতাকা এঁকেছে দাবিতে পাকিস্তান থেকে পরিচালিত একাধিক অ্যাকাউন্ট থেকে একটি ছবি ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তে রাস্তার ওপর ভারতের পতাকা অঙ্কন দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের অংশে রাস্তার ওপর ভারতের জাতীয় পতাকা অঙ্কন করা হলে এ বিষয়ে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার কথা। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে বেনাপোল-পেট্রাপোল বন্দরের একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির কিছু অমিল লক্ষ্য করা যায়, যেমন- উক্ত ছবিতে বাংলাদেশের বেনাপোল অংশের রাস্তায় একটি সড়ক বিভাজক থাকলেও আলোচিত ছবিতে রাস্তায় এমন কিছু নেই। এছাড়া, বেনাপোল বন্দর পার হয়ে ভারতে প্রবেশ করলে বাংলাদেশের মতো ভারতের অংশেও একটি বড় গেট ও অভ্যর্থনা সাইনবোর্ড রয়েছে যা আলোচিত ছবিতে নেই। 

Comparison: Rumor Scanner 

উল্লিখিত অসঙ্গতিসমূহের ভিত্তিতে আলোচিত ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation’ এর মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

Screenshot: Hive Moderation Website 

সুতরাং, ভারত-বাংলাদেশ সীমান্তে রাস্তায় ভারতের পতাকা অঙ্কন করা হয়েছে দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img