শনিবার, জানুয়ারি 24, 2026

ভারতে ডাক্তার কর্তৃক রোগীর ওপর হামলার ভিডিওকে পাকিস্তানের দাবিতে প্রচার

সম্প্রতি, পাকিস্তানে ডাক্তার কর্তৃক রোগীকে মারধরের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাক্তার কর্তৃক রোগীকে মারধরের ভিডিওটি পাকিস্তানের নয় বরং, প্রচারিত ভিডিওটি ভারতের শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজের।

অনুসন্ধানে মধ্যপ্রাচ্যের টিভি চ্যানেল Al Mashhad এর ফেসবুক পেজে গত ২২ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওটি থেকে জানা যায়, এটি ভারতে একটি হাসপাতালের ভেতরে একজন চিকিৎসক ও একজন রোগীর মধ্যে সংঘর্ষের দৃশ্য। 

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ভারতের হিমাচল প্রদেশের স্থানীয় গণমাধ্যম Himtimes এর ওয়েবসাইটে গত ২২ ডিসেম্বর ‘Doctor accused of assaulting patient at IGMC in Shimla, sparks protest’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ ডিসেম্বর ভারতের শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে (আইজিএমসি) একজন রোগীকে একজন ডাক্তার লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মারধরের শিকার ব্যক্তি জানান, তিনি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে যান। পরবর্তীতে ডাক্তারের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ডাক্তার মারধর শুরু করেন।

ভাতরীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রোগীকে লাঞ্ছিত করার অভিযোগে হিমাচল প্রদেশ সরকার উক্ত  ডাক্তারকে বরখাস্ত করেছে। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ভারতের। 

এরপর, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি পাকিস্তানে এমন ঘটনা ঘটার কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। 

সুতরাং, ভারতের শিমলায় ডাক্তার কর্তৃক এক রোগীকে মারধরের ভিডিওকে পাকিস্তানের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img