শনিবার, জানুয়ারি 17, 2026

বাংলাদেশি তরুণের ভারতে অন্তর্বাস চুরির ঘটনা দাবিতে ভারতীর তরুণের চুরির ভিডিও প্রচার 

সম্প্রতি ‘An illegal Bangladeshi Mohammad Zubair caught stealing women’s undergarments from a shop. These illegal Bangladeshi and Rohingyas are heavily contributing to all type of crimes in India.’ ক্যাপশনে ভারতে অবৈধভাবে বসবাসকারী মোহাম্মদ যুবায়ের নামক এক বাংলাদেশি তরুণ দোকান থেকে নারীদের অন্তর্বাস চুরি করেছে দাবিতে একটি ভিডিও একাধিক ভারতীয় অ্যাকাউন্ট থেকে এক্সে (সাবেক টুইটার) প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা কিশোর বাংলাদেশি নাগরিক নয় এবং তার নাম মোহাম্মদ যুবায়ের নয়। প্রকৃতপক্ষে, সাহিল নামের এক ভারতীয় কিশোরের নারীদের অন্তর্বাস চুরির পুরোনো ঘটনাটি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটের ‘TotalKalesh’ নামক একটি সাবরেডিটে ২০২৪ সালের ১৭ এপ্রিল Pratik_tayde নামক একজন ব্যবহারকারী কর্তৃক ‘Boy caught robbing bra and panties of women. Part 1’ শিরোনামে প্রকাশিত একটি পোস্টে হুবহু একই ভিডিও পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

উক্ত পোস্টের মন্তব্যের ঘরে সাবরেডিটটির মডারেটরের একটি পিনড কমেন্ট পাওয়া যায়। সেখানে ভিডিওটির মূল পোস্টকারী যে প্রেক্ষাপট তুলে ধরেছেন তা হলো, ‘তার এলাকার এক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে তরুণী নারীদের অন্তর্বাস চুরি করতে গিয়ে আটক করা হয়। অনেক নারীই লক্ষ্য করেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে তাদের অন্তর্বাস চুরি হয়ে যাচ্ছিল। কয়েক দিন আগে এলাকাবাসী ওই সন্দেহজন্য ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি সামনে আসে। এ ছাড়া তার সঙ্গে আরও দুইজন মেয়ে ছিল যারা একই কাজে জড়িত ছিল।’

Screenshot: Reddit

উক্ত কমেন্টে এই ঘটনার ভিডিওর আরও দুটি অংশের লিংক সংযুক্ত করা হয়। 

এই সূত্র ধরে ঘটনাটির ভিডিওর দ্বিতীয় অংশ থেকে জানা যায়, অভিযুক্ত ছেলেটির নাম সাহিল এবং তার পিতার নাম সন্তোষ। তবে, ঘটনাটির ভারতের কোন স্থানে ঘটেছে এ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি৷ 

Screenshot: Reddit

আলোচিত ভিডিওটি ব্যবহার করে পূর্বেও একই দাবিতে প্রচার করা হয়েছিলো। সেসময়ে ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান D-Intent Data দাবিটির ফ্যাক্টচেকিং করে। এ বিষয়ে তাদের এক্স পোস্ট থেকেও জানা যায় যে, আলোচিত দাবিটি ভুয়া। 

Screenshot: X

সুতরাং, সাহিল নামের এক ভারতীয় কিশোরের নারীদের অন্তর্বাস চুরির ঘটনার ভিডিওকে যুবায়ের নামের বাংলাদেশের কিশোরের কর্মকাণ্ড দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Reddit – TotalKalesh (Part 1, 2, 3
  • D-Intent Data – X Post

আরও পড়ুন

spot_img