মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর এ রায় দেন।
এরই প্রেক্ষিতে, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন ‘শেখ হাসিনার ফাঁসির রায়ে মানবতা লঙ্ঘন হয়েছে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শেখ হাসিনার ফাঁসির রায়ে মানবতা লঙ্ঘন হয়েছে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটি প্রথমে স্যাটায়ার বা মজার ছলে প্রচার করা হলেও পরবর্তীতে তা সত্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শেখ হাসিনার রায় হয়েছে গত ১৭ নভেম্বর। এরপর উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন ‘শেখ হাসিনার ফাঁসির রায়ে মানবতা লঙ্ঘন হয়েছে’ শীর্ষক কোনো মন্তব্য করে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করাটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এরপর আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Anwar Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১৮ নভেম্বর সকাল ১১ টায় প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
এরপর, ‘Anwar Tv’ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত পেজটি স্যাটায়ার বা হাস্যরসাত্মক পেজ।

অর্থাৎ, উক্ত দাবিতে করা প্রথম পোস্টটি স্যাটায়ার বা মজার ছলে প্রচার করা হয়েছিল।
সুতরাং, ‘শেখ হাসিনার ফাঁসির রায়ে মানবতা লঙ্ঘন হয়েছে’ শীর্ষক মন্তব্য উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo- জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেন ট্রাইব্যুনাল
- Anwar Tv- Facebook Post
- Anwar Tv- Facebook Page





