গত বছরের ডিসেম্বরে ‘ক্ষমতায় না গিয়েও বিএনপি যা করছে, এই হিসেবে শেখ হাসিনাও ভালো ছিলো। হিরো আলম’ শিরোনামে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে উদ্ধৃত করে ও তার ছবি যুক্ত করে গণমাধ্যম কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক দল বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে হিরো আলমকে উদ্ধৃতি করে কালবেলা এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং হিরো আলমও এমন কোনো মন্তব্য করেননি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার প্রচলিত ফটোকার্ডের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালবেলার লোগো রয়েছে।
উক্ত সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালবেলার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, কালবেলার প্রচলিত ফটোকার্ডের ডিজাইন ও শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির পার্থক্যও লক্ষ্য করা যায়।

কালবেলা ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এছাড়া, হিরো আলমের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, হিরো আলমকে উদ্ধৃত করে বিএনপি ও শেখ হাসিনার বিষয়ে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Kalbela – Facebook Page
- Kalbela- Website
- Kalbela News – YouTube
- Hero Alom – Facebook Page





