বুধবার, ডিসেম্বর 17, 2025

ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দৃশ্য দাবিতে গণমাধ্যমে এআই নির্মিত ভিডিও প্রচার

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর প্রথমবারের মতো হায়লি গুব্বি নামক একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। গত ২৩ নভেম্বর কয়েক ঘণ্টা ধরে হওয়া এ অগ্ন্যুৎপাতের ধোঁয়া আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ওপরে উঠে গেছে বলে জানিয়েছে টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভিএএসি)। আগ্নেয়গিরির ছাই থেকে সৃষ্ট বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে ওমান ও ইয়েমেন হয়ে ভারতে প্রবেশ করেছে। এরই প্রেক্ষিতে ইথিওপিয়ার হায়লি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনার দৃশ্য দাবিতে একটি ভিডিও ফুটেজ দেশের কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত গণমাধ্যমের পোস্ট দেখুন এখানে- চ্যানেল ওয়ান, বৈশাখী টিভি। 

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিও ফুটেজটি ইথিওপিয়ার হায়লি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের বাস্তব দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে FYP নামক টিকটক অ্যাকাউন্টে গত ২২ নভেম্বর প্রকাশিত আলোচিত ভিডিও ফুটেজের অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওটির বিবরণী পর্যবেক্ষণ করে দেখা যায়,  ভিডিওটিতে ‘Creator labeled as Al-generated’ লেবেল যুক্ত করা আছে, যার অর্থ হলো ভিডিওটির পোস্টদাতা নিজেই এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি বলে চিহ্নিত করেছেন।

উক্ত ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ। 

Screenshot: DeepFake-O-Meter  Website

সুতরাং, ইথিওপিয়ার হায়লি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দৃশ্য দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img