সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একাধিক ছবি যুক্ত করে ‘এনসিপি থেকে হাসনাত আবদুল্লাহ পদত্যাগ করে বিএনপি তে যোগ দেওয়ায় জনাব তারেক রহমান ফুলের মালা দিয়ে বরন করে নিলেন।’ শীর্ষক দাবিতে ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আবদুল্লাহ এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেননি এবং তারেক রহমানের তাকে ফুলের মালা দিয়ে বরণ করার ছবিগুলোও আসল নয়৷ প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ছবি ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়া আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এ বিষয়ে অনুসন্ধানে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷ বরং, উক্ত ফেসবুক পেজে ১৮ জানুয়ারি সকালেও হাসনাত আবদুল্লাহর ছবিযুক্ত ও তাকে ‘মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), এনসিপি’ সম্বোধন করে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে।
এছাড়া, এনসিপির ওয়েবসাইট পর্যবেক্ষণ করে তাদের মুখ্য সংগঠক তালিকায় হাসনাত আবদুল্লাহর নাম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে তালিকাভুক্ত থাকতে দেখা যায়।
তাছাড়া, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও তাদের মিডিয়া সেলের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবিকে সমর্থন করে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর বিষয়ে নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation’ এর মাধ্যমে ছবিটি পরীক্ষা দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৩.৫ শতাংশ।

সুতরাং, হাসনাত আবদুল্লাহ এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ছবিদ্বয় এআই-নির্মিত।
তথ্যসূত্র
- National Citizen Party – NCP: Facebook Page
- National Citizen Party: Website
- National Citizen Party – NCP: Facebook Post
- Bangladesh Nationalist Party-BNP: Facebook Page
- BNP Media Cell: Facebook Page
- Bangladesh Nationalist Party-BNP: Website
- Hive Moderation: Website





