শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

জামায়াতের সাথে এনসিপি জোট করলে পদত্যাগ করবেন বলে মন্তব্য করেননি হাসনাত আবদুল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন হয়ে ১০ দল জোট বা সমঝোতা করেছে যার মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘রাজাকারের দল জামায়াত ইসলামীর সাথে এনসিপি জোট করলে আমি পদত্যাগ করব’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ‘রাজাকারের দল জামায়াত ইসলামীর সাথে এনসিপি জোট করলে আমি পদত্যাগ করব’ শীর্ষক মন্তব্যটি করেননি বরং, হাসনাত আবদুল্লাহ নিজেই জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই হাসনাত আবদুল্লাহর মন্তব্য দাবিতে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে হাসনাত আবদুল্লাহ এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো। 

বরং, অনুসন্ধানে জানা যায়, এনসিপির সাথে জামায়াতের নির্বাচনী জোট বা সমঝোতার প্রেক্ষিতে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে নির্বাচন করছেন হাসনাত আবদুল্লাহ। এরই ধারাবাহিকতায় এই আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাছাড়া, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন সদ্য নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। মনোনয়ন জমা দেয়ার পর হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের জনপ্রিয় নেতা সাইফুল ইসলাম শহীদ একজন পরীক্ষিত জনপ্রতিনিধি। ফ্যাসিবাদের কঠিন সময়েও তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। জোটের বৃহত্তর স্বার্থে তিনি যে উদারতার সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেছেন, তা আমাদের ইনসাফভিত্তিক রাজনীতির প্রতি অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। এই ত্যাগের মর্যাদা আমরা অবশ্যই রক্ষা করব।

অর্থাৎ, উপরোক্ত পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় হাসনাত আবদুল্লাহ জামায়াতের সাথে এনসিপির জোটের পক্ষে আছেন এবং এসময় তার এরূপ মন্তব্য করার দাবি বর্তমান পরিস্থিতির সাথে সাংঘর্ষিক বা অযৌক্তিক।

সুতরাং, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ‘রাজাকারের দল জামায়াত ইসলামীর সাথে এনসিপি জোট করলে আমি পদত্যাগ করব’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img