বুধবার, জানুয়ারি 14, 2026

‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোল’ শীর্ষক মন্তব্য করেননি পরওয়ার, ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোল’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আজকের পত্রিকার ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির কিছু পোস্ট দেখুন এখানে, এখানে।

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোল শীর্ষক মন্তব্য করেননি পরওয়ার এবং উক্ত শিরোনামে আজকের পত্রিকাও কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে জাতীয় দৈনিক আজকের পত্রিকার লোগো লক্ষ্য করা যায়। এর সূত্র ধরে অনুসন্ধানে আজকের পত্রিকার ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি আজকের পত্রিকার ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।  

তবে গণমাধ্যমটি ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, এটি ভুয়া ফটোকার্ড। 

তাছাড়া, আজকের পত্রিকা কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

Photocard Comparison By Rumor Scanner 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার অন্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। 

সুতরাং, ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোল: পরওয়া’ শীর্ষক তথ্যে বা শিরোনামে আজকের পত্রিকার নাম-লোগো ব্যবহার করে প্রচার হওয়া ফটোকার্ডটি ভুয়া। 

তথ্যসূত্র 

  • Ajker Patrika: Facebook Post 
  • Rumor Scanner’s own analysis 

আরও পড়ুন

spot_img