শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

সারোয়ার তুষারের লেখা বই না থাকার দাবিটি মিথ্যা 

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক ও নরসিংদী-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী সারোয়ার তুষারের লেখা কোনো বই নেই দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন–এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিটি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকেও পোস্ট দিতে দেখা যায়। দেখুন– এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারোয়ার তুষারের লেখা কোনো বই নেই শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সারোয়ার তুষার এককভাবে তিনটি এবং যৌথভাবে তিনসহ অন্তত ছয়টি বই লিখেছেন। 

অনুসন্ধানে অনলাইন বই বিক্রয়কারী প্রতিষ্ঠান রকমারিতে সারোয়ার তুষারের লেখা একক ভাবে তিনটি এবং সহুল আহমেদ নামে এক লেখকের সাথে যৌথভাবে দুই বই লেখার তথ্য খুঁজে পাওয়া যায়। 

Info: Rokomari.com 

রকমারির ওয়েবসাইটে প্রাপ্ত তথ্যমতে সারোয়ার তুষারের এককভাবে লেখা বইগুলো হলো– দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) কর্তৃক ২০২৫ সালে প্রকাশিত ফিলিস্তিন একুশ শতকের উপনিবেশের ইতিহাস, গ্রন্থিক প্রকাশন থেকে ২০২৩ সালে প্রকাশিত চিন্তার অর্কেস্ট্রা এবং ২০২৫ সালে প্রকাশিত অন্তর্বর্তী ভাবনা। এছাড়া, সহুল আহমেদ নামের এক লেখকের সাথে যৌথভাবে লিখেছেন- আদর্শ প্রকাশনি থেকে ২০২৪ সালে প্রকাশিত মারণ-রাজনীতি, গ্রন্থিক প্রকাশন থেকে ২০১৯ সালে প্রকাশিত সময়ের ব্যবচ্ছেদ। 

এছাড়া, বাতিঘরের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্যমতে উপরোক্ত বইগুলো ছাড়াও সহুল আহমেদ ও সারোয়ার তুষারের যৌথভাবে লেখা ম্যাজিক লণ্ঠন প্রকাশন কর্তৃক ২০২৪ সালে প্রকাশিত ‘সাম্প্রদায়িক, ক্ষমতা ও রাজনৈতিকতা’ নামের আরেকটি বই পাওয়া যায়।

Info: Baatighar Website 

পরবর্তীতে, রকমারি এবং দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) এর ওয়েবসাইটে থাকা লেখক পরিচয়ে বিশ্লেষণ করে দেখা যায়, সেখানেও সারোয়ার তুষারকে একাধিক বইয়ের লেখক হিসেবে উল্লেখ করা হয়েছে। 

Info: Rokomari.com & ULP Website 

অর্থাৎ, সারোয়ার তুষারের লেখা অন্তত ছয়টি বইয়ের তথ্য পাওয়া গেছে। 

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা সারোয়ার তুষারের হলফনামায় সারোয়ার তুষার নিজের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি উল্লেখ করেছেন। 

Info: Bangladesh Election Commission Website 

সুতরাং, সারোয়ার তুষারের লেখা কোনো বই নেই শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img